চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ পশ্চিম দিঘলদী গ্রামের আব্দুল মান্নান পাটোয়ারী হত্যা মামলার প্রধান আসামী সুমন পাটোয়ারী (৩৪) কে গ্রেফতার করেছে পুলিশ রবিবার (১৪ জুন) ঢাকা হাজারীবাগ থানাধীন ঝিমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ পশ্চিম দিঘলদী গ্রামের আরব আলী পাটোয়ারীর ছেলে।
গত ৩১ মে আব্দুল মান্নান পাটোয়ারী ও সুমন পাটোয়ারদের মধ্যে বাড়ীতে গাছের চারা লাগানো নিয়ে ঝগড়া বিবাদ হয়। ঝগড়া বিবাদের একপর্যায়ে সুমন পাটোয়ার হামলায় আব্দুল মান্নান পাটোয়ারী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন মারা যায়।
একদিন পর ৩ জুন নিহত আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে নয়ন পাটোয়ারী বাদী হয়ে সুমন পাটোয়ারীকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামী সুমন পাটোয়ারীর মা অজুফা বেগম (৬৫) ও তার স্ত্রী ফারজানা আক্রার(২০) কে গ্রেফতার করেে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে সুুমন পাটোয়ারী পলাতক ছিলেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, বিভিন্ন কৌশল অবলম্বন করে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিএমপি হাজারীবাগ থানাধীন ঝিগাতলা এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামী সুমন পাটোয়ারীকে গ্রেফতার করে মতলব দক্ষিণ থানায় নিয়ে আসা হয়।সোমবার চাঁদপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৫ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur