মতলবে অগ্নিকাণ্ডে বসত ও রান্না ঘর পুড়ে ছাই
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি পরিবারের বসত ও রান্না ঘর। উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের মধ্য ঘিলাতলী গ্রামের প্রবাসী মোহন প্রধানের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
রাতেই খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে যে বসত ঘরটি পুড়ে গেছে ওই ঘরের কেউই বাড়ীতে এবং ঘরে ছিলেন না।
অগ্নিকাণ্ডে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ,স্বর্নালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা পরিবারের।
স্থানীয় এলাকাবাসী জানান, রাতে এলাকার জনৈক পথচারী ওই ঘর থেকে আগুনের ধুঁয়া দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাকতে থাকেন।মানুষজন আসার আগেই মুহুর্তের মধ্যে আগুন দ্রুত বসত ঘরটির চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ারসার্ভিসের সদস্যরা এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে বসতঘর, একটি রান্না পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত প্রবাসী মোহন প্রধানের স্ত্রী আকলিমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি বাড়িতে ছিলাম না। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ গেছিলাম। রাতে আগুন খবর পেয়ে বাড়িতে আসছি। আমার সব শেষ। আমি নি:স্ব হয়ে গেছি। আমার বসতঘর,রান্নাঘর পুরোপুরি পুড়ে গেছে। ঘরের সব মালামাল, স্বর্নালংকার পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করে বলেন,সবকিছু মিলে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক গোলযোগ কারনে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা তাদের । আগুনে একটি বসতঘর, মালামাল ও একটি রান্নাঘর পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা হতে পারে।
=> মাহফুজ মল্লিক, ২২ মে ২০২৬