ভারতে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদের অমানবিক নির্যাতন, হত্যা ও মসজিদ ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে এ ধরনের অমানবিক কর্মকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চাঁদপুরের কচুয়া উত্তর ওলামা ঐক্য পরিষদের আয়োজনে সাচার বাজার পুলিশ ফাঁড়ির সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কচুয়া উত্তর ওলামা ঐক্য পরিষদের সভাপতি ও ফতেবাপুর কওমী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দিলওয়ার হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য দেন কচুয়া উত্তর ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা ইলিয়াস আহমদ, বক্তব্য পেশ করেন, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা কামরুল হাসান, মুফতি মিজানুর রহমান, মুফতি শাহাদত, মাওলানা আব্দুল হাই, ব্যবসায়ী ফারুক সরকার, মজিবুর রহমান ভূইয়া সহ অন্যান্যরা। মানববন্ধন পরিচালনা করেন, মুফতী আতাউল্লাহ হোসাইনী। এসময় মানববন্ধনে এলাকার ধর্মপ্রাণ মুসলমান, বাজার ব্যবসায়ী ও কয়েকশতাধীক মানুষ এ মানববন্ধনে স্বেচ্ছায় অংশগ্রহন করে প্রতিবাদ জানান।
-জিসান আহমেদ নান্নু, ১৯ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur