ব্যারিস্টার টিপু ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হওয়ায় মতলব উত্তরে দোয়া

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মতলব উত্তরের কৃতি সন্তান ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মনোনীত হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ লা আগস্ট) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যালয়ে ছেংগারচর পৌর কৃষকদলের আয়োজনে এ শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উক্ত শোকরানা মিলাদ ও দোওয়ার অনুষ্ঠানে নবনিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু অংশ গ্রহণ করেন।

এতে সভাপতিত্ব করেন, ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি মোঃ জাকির দর্জি।

পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর কৃষক দলের নেতা মইনুল ইসলাম,মতলব উত্তর উপজেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পিন্টু, পৌর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম খান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ সুমন, পৌর বিএনপি নেতা আবুল কালাম সরকার, ষাটনল ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা আহম্মদ উল্লাহ ছৈয়াল, ছানাউল্লাহ, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুর নবী পাহাড়সহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উক্ত শোকরানা মিলাদ ও দোওয়ার অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিজস্ব প্রতিবেদক/
১ আগস্ট ২০২৬