Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বালিয়ায় অসহায় বিধবা ঘর করে দিলেন যুবদল নেতা আরিফ
বালিয়ায়

বালিয়ায় অসহায় বিধবা ঘর করে দিলেন যুবদল নেতা আরিফ

অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুর জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম গাজী। সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৭০ বছর বয়সী অসহায় বিধবা জাহানারা বেগমের জন্য তিনি নিজ অর্থায়নে একটি ঘর নির্মাণ করে দিয়েছেন।

জাহানারা বেগম বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম বালিয়া গ্রামের ব্যাপারী বাড়ির মৃত বাচ্চু ব্যাপারীর স্ত্রী। স্বামীহারা এই বৃদ্ধার অসহায়ত্বের কথা বিবেচনা করে তাঁর বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেন যুবদল নেতা আরিফুল ইসলাম গাজী।

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে মানবিক সহায়তার একটি উজ্জল দৃষ্টান্ত। বিশেষ করে বয়সের ভারে নুইয়ে পড়া একজন বিধবা নারীর নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেওয়ায় তাঁর জীবনযাপনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে ।

সমাজের অসহায় মানুষের পাশে সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে এগিয়ে এলে অনেক মানুষের কষ্ট লাঘব করা সম্ভব। আরিফুল ইসলাম গাজীর এ উদ্যোগ সেই মানবিক দায়িত্ববোধেরই পরিচয় বহন করে।

নতুন ঘর পেয়ে বৃদ্ধা জাহানারা বেগম বলেন, আমি দীর্ঘদিন খুব কষ্টে ছিলাম। আমার ঘরটি খুবই জরাজীর্ণ ছিলো ঘরের ভিতর পানি পড়তো। আমি থাকতে পারতাম না।এখন আমার বাবা আরিফ গাজী আমাকে নতুন করে ঘরটি করে দিয়েছে। আমি খুবই খুশি।

যুবদল নেতা আরিফুল ইসলাম গাজী বলেন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দলীয় নির্দেশনা রয়েছে । বিশেষ করে আমাদের চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই আমাদেরকে বিশেষ ভাবে নির্দেশনা দিয়েছেন আমরা যাতে অসহায় মানুষের পাশে থাকি । আর সেই চিন্তা থেকেই আমি এই কাজটি করেছি।

উল্লেখ্য এই যুবদল নেতা এর আগেও নিজ অর্থায়নে মানুষের চলাচলের সুবিধার জন্য রাস্তা মেরামতসহ একাধিক উন্নয়ন মূলক কাজ করেছেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি একজন ইউপি সদস্য পদপ্রার্থী।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১১ অক্টোবর ২০২৬