বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মতলব উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মতলব উত্তর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১১ জুলাই শনিবার চাঁদপুর জেলা কমিটির এক সভায় জেলা কমিটির সিদ্ধান্তে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কমিটির সভাপতি রতন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক রঞ্জীত রায় চৌধুরী যৌথ স্বাক্ষরিত পত্রে ২১ সদস্য বিশিষ্ট নতুন গঠিত কমিটিতে গণেশ চন্দ্র রায়কে আহ্বায়ক এবং নয়ন দাসকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কানু দত্ত, যুগ্ন সাধারণ সম্পাদক গৌতম ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।

নবগঠিত মতলব উত্তর উপজেলা শাখার অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম আহ্বায়ক কেশব চন্দ্র দাস, পন্টু দেবনাথ, জোটন দেবনাথ, রতন দাস এবং লিটন চন্দ্র দাস, যুগ্ম সদস্য সচিব বিজয় চন্দ্র রায়, বাপ্পি চন্দ্র দাস এবং সোহাগ বাড়ৈ। সাধারণ সদস্য শ্রী সাধন চন্দ্র দাস, বিপ্লব দাস, সুধন্য বাড়ৈ, সুনীল চন্দ্র দাস, পরিমল দাস, লক্ষণ দেবনাথ, শ্রী মানিক চন্দ্র দাস, মহারাজ সরকার, গোপাল দাস, সুমন মন্ডল এবং বিশ্বনাথ দাস।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১১ জুলাই ২০২৬