Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / এক মাসের বেশি নিখোঁজ ফরিদগঞ্জের মাদ্রাসা পড়ুয়া ছাত্র
নিখোঁজ

এক মাসের বেশি নিখোঁজ ফরিদগঞ্জের মাদ্রাসা পড়ুয়া ছাত্র

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের সকদিরামপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইয়াছিন (১৫) গত মাসের ৮ আগস্ট থেকে নিখোঁজ রয়েছে। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার জিডি নং- ৫৯৫। তাং- ১০/০৯/২০২৬। তার সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগের অনুরােধ রইল।

-বোরহান উদ্দিন মজুমদার এসআই ফরিদগঞ্জ থানা। ফোন: ০১৮১৯৬১৬৭৯৩

ফরিদগঞ্জ প্রতিনিধি/
২৬ সেপ্টেম্বর ২০২৬