Home / সারাদেশ / প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কে/টে হ/ত্যা

প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কে/টে হ/ত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রবাসী মনির হোসেন নামে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে গভীর রাতে কোনো এক সময় তাদের হত্যা করা হয়।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়িতে স্ত্রী ও সন্তানরা থাকেন। শুক্রবার রাতেও সবাইকে স্বাভাবিকই দেখা গেছে। তবে শনিবার ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে, বিষয়টি এখনো ধোঁয়াশা রয়েছে।

গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ৯ মে ২০২৬