Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / প্রত্যেক বাবা-মা ওসির ভূমিকায় প্রতিরোধ করলে মাদক নির্মূল সম্ভব: কর কমিশনার রোমান

প্রত্যেক বাবা-মা ওসির ভূমিকায় প্রতিরোধ করলে মাদক নির্মূল সম্ভব: কর কমিশনার রোমান

মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৫ম রাউন্ডে খেলে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের কর কমিশনার মো.সারোয়ার হোসেন রোমান।

তিনি বলেন, বর্তমানে মাদকাসক্তি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকদ্রব্য তরুণ প্রজন্মের মেধা, শারীরিক সুস্থতা এবং নৈতিকতা ধ্বংস করে যুব সমাজকে অধপতনের দিকে ঠেলে দিচ্ছে। এতে করে আমার আপনার ছেলে ভাই,ভাতীজা,ভাগিনা পড়ালেখার প্রতি মনোনিবেশ না হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এদেরকে ধ্বংসের হাত বাঁচাতে হলে প্রথমত বাবা ও মাকে গুরু দায়িত্ব পালন করতে হবে। সব পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দিলে চলবেনা।প্রত্যেক বাবা ও মা নিজের ঘরে পুলিশের ভুমিকা পালন করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানদেরকে বিনোদন মুখী করে গড়ে তুলতে হবে।অভিভাবকরা নিজ নিজ অবস্থায় থেকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। তাহলেই আজকের এ মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্টের যারা আয়োজন করেছে তা সফল এবং সার্থক হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ.কে.এম মাহবুবুর রহমান।


অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা কেএম ইশমাম।
এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন,মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান,সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর মো.শাহ গিয়াস,মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক ও মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্যেক্তা মিরাজ মাহমুদ জিসান। অনুষ্ঠান পরিচালনা করেন মতলব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রধান উদ্যেক্তা ফশসাল আহমেদ।


আজকের খেলায় মতলব উত্তর উপজেলার এখলাশপুর ফুটবল একাদশ ১ -০ গোলে মতলব দক্ষিণ উপজেলার সওদাগর একাদশকে হারিয়ে বিজয় লাভ করে।

-মাহফুজ মল্লিক/ ৮ মে ২০২৬