Home / চাঁদপুর / প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ছাত্রনেতা ইব্রাহীম জুয়েল নেতৃত্বে ব্যতিক্রমধর্মী উপস্থিতি

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ছাত্রনেতা ইব্রাহীম জুয়েল নেতৃত্বে ব্যতিক্রমধর্মী উপস্থিতি

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমনকে কেন্দ্র করে শনিবার শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাকে এক নজর দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভিড় জমায়। বিশেষ করে শহরের কুমিল্লা সড়কে ছিল সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কুমিল্লা সড়কে অবস্থান নেন। তাদের মধ্যে ছিলেন, শারীরিক প্রতিবন্ধী, মাদ্রাসা শিক্ষার্থী, কয়েক শতাধিক নারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা। পুরো এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ।

পরে প্রধানমন্ত্রী ছাত্র সার্কিট হাউস থেকে সরকারি কলেজ মাঠের উদ্দেশ্যে রওনা হলে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাকে স্বাগত জানান। এ সময় সাবেক ছাত্রনেতা কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল প্রধানমন্ত্রীকে সালাম দেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসের ভিতর থেকে ‌হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর এমন আন্তরিক সাড়ায় সাবেক ছাত্রনেতা কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল আনন্দে আবদ্ধ হন। এসময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন, “চাঁদপুরবাসীর জন্য এটি অত্যন্ত আনন্দের ও গর্বের একটি দিন। আমাদের প্রিয় নেতা, জিয়া পরিবারের সুযোগ্য সন্তান এবং তারুণ্যের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে পেরে এবং অতি উত্তরে তার সাড়া পেয়ে আমি সত্যিই আবেগাপ্লুত। দীর্ঘদিন পর চাঁদপুরের মানুষ এমন একটি প্রাণবন্ত পরিবেশ দেখলো। দলের দুঃসময়ে বিএনপির একজন কর্মী হিসেবে আমি রাজপথে সরব ছিলাম। আজকে প্রধানমন্ত্রী হয়ে আমাদের প্রিয় নেতার চাঁদপুরে এই ঐতিহাসিক আগমন স্মরণীয় হয়ে থাকবে। 

তিনি আরও বলেন, “আজ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা ও আস্থা কতটা গভীর। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে এবং চাঁদপুরের উন্নয়নেও নতুন গতি আসবে।”

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। তবে সবকিছু ছাপিয়ে সাধারণ মানুষের মাঝে ছিল উৎসব ও আনন্দের আবহ।

-আশিক বিন রহিম/ ১৬ মে ২০২৬