Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলব উপজেলা ও পৌর বিএনপি’র র‌্যালি- মিছিল
প্রতিষ্ঠাবার্ষিকীতে

প্রতিষ্ঠাবার্ষিকীতে মতলব উপজেলা ও পৌর বিএনপি’র র‌্যালি- মিছিল

চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও মতলব পৌর বিএনপি’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মতলব পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ডের অঙ্গ সংগঠন ও নেতৃবৃন্দ ব্যাপক উপস্থিতিতে র‌্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আজ বিকেল ৫টার দিকে বিশাল র‌্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ম্যাক্সি স্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সমাপ্তি হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক এবং পরিচালনা করেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহম্মেদ সরকার। এসময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট মনিরা মনির চৌধুরী ।

র‌্যালিতে পৌর বিএনপি’র ২ নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানসম্বলিত ফেস্টুন দেখা যায়। রঙিন টুপি পরিহিত নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

স্টাফ করেসপন্ডেট/
১ সেপ্টেম্বর ২০২৬