চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪নং পশ্চিম দিঘলদী খোরশেদ আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড.মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
তিনি বলেন,প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। আজ যারা বৃত্তি পেয়েছে, তারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। এই অর্জন শুধু তাদের জন্য নয়, তাদের পরিবার, শিক্ষক এবং পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে কাজ করবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি আন্তরিক হতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই,উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সারোয়ার হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকার, পৌর বিএনপি নেতা শাহাদাত গাজী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি সোহেল মাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব উল আলম।
আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বর্তমানে ৪৪ তম বিসিএস শিক্ষা ক্যাডার মোঃ আল আমিন গাজীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এনামুল হক বাদলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur