বাচসাস নির্বাচন ২০ নভেম্বর
ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ২০ নভেম্বর,শুক্রবার,জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।
গত ৮ অক্টোবর নির্বাচন কমিশন ও কার্যনির্বাহী পরিষদের যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার ২০ অক্টোবর নির্বাচন কমিশনারদের সঙ্গে বাচসাসের কার্যনির্বাহী কমিটির যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়।
সময় প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ বলেন,বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে আমাদের দায়িত্ব স্থানান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ। আমরা এই কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু,সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার চেষ্টা করব।
নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে একটি জমজমাট ও উপভোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছেন বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন ইমরুল শাহেদ,আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।
২৮ অক্টোবর ২০২৬
এ জি