Home / জাতীয় / রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা : ভোট গ্রহণ ২০ আগস্ট
election_com (1)

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা : ভোট গ্রহণ ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। ৬ আগস্ট দুপুরে তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। যাছাই-বাছাই ১৬ আগস্ট। ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংসদ সচিবালয় এ তালিকা সরবরাহ করেছে। রাষ্ট্রপতির পদ থেকে ২৪ জুলাই পদত্যাগ করেন মো.সাহাবুদ্দিন। নিয়ম অনুযায়ী,রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।

এ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পরামর্শ করার জন্য ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করে ইসি। সেদিন ইসিকে ভোটার তালিকা সরবরাহ করার অনুরোধ জানানো হয়।

৬ জুলাই ২০২৬
এ জি