ফরিদগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পদাধিকারবলে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মেহেদী হাসান মানিককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় নবাগত ইউএনও ও কেলেজের সভাপতি মো. মেহেদী হাসান মানিক কলেজের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা এবং একাডেমিক পরিস্থিতির খোঁজখবর নেন। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র দাস এবং ফরিদগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুন।
সাক্ষাৎকালে কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে নবাগত ইউএনওর প্রশাসনিক সাফল্য ও ভবিষ্যৎ শুভকামনা ব্যক্ত করা হয়।
প্রতিবেদক: শিমুল হাছান,
২৯ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur