দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭ শ ৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার আটজন শিশু। তার মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৩০ শিশুর। মঙ্গলবার ২১ জুলাই বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৪ হাজার ১ শ ৫৬ শিশু। তাদের মধ্যে হামে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭শ ৮ জন শিশু। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দু’জন সিলেটে এবং রাজশাহী ও ময়মনসিংহে একজন করে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ দু’হাজার ২শ ৪৪ শিশু। তাদের মধ্যে ৯৮ হাজার ৪ শ ১১ শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
২১ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur