চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে চাঁদপুর শহরের কদমতলা রাজবাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, কমিটিতে যারা রয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই নিয়মিত এলাকায় থাকেন। কমিটির অধিকাংশ নেতাকর্মী বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন। এখন দল ক্ষমতায় রয়েছে। আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকার মানুষের সেবায় তাদের দ্বারে দ্বারে গিয়ে কাজ করবেন। ভালো কাজ করলে সরকার আপনাদের পাশে থাকবে।
তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনো আপস নেই। দলের নেতাকর্মীদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শেখ ফরিদ আহম্মেদ মানিক আরও বলেন, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যই বিএনপির শক্তি উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, রাজনীতি শুধু পদ-পদবির জন্য নয়; রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো এবং মানুষের কল্যাণে কাজ করা। প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছাত্তার মাস্টার, আবুল হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তোফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, সহ-দফতর সম্পাদক মাহমুদা আক্তার, কার্যকরী সদস্য খাদিজা আক্তার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু, কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খান, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. তালিম পাঠান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বপন, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিজি, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মফু, হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার গাজী, রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওচমান গাজী প্রমুখ।
স্টাফ রিপোর্টার/
১৫ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur