ঢাকা কলেজ শাখা ছাত্রদলের বর্ধিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হলেন চাঁদপুরের কচুয়ার চাংপুর গ্রামের কৃতি সন্তান মেধাবী ছাত্রনেতা ফয়সাল আহমেদ। গত ১ মে বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার চাংপুর গ্রামের বাসিন্দা সাবেক স্কুল শিক্ষক মো: রফিকুল ইসলাম মাষ্টারের সু-যোগ্য সন্তান ফয়সাল আহমেদ ঢাকা কলেজ থেকে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং এমএসএস (মাষ্টার্স) সফলতার সাথে সম্পন্ন করেন।
এদিকে কচুয়ার চাংপুর গ্রামের কৃতি সন্তান মেধাবী ছাত্রনেতা ফয়সাল আহমেদ ঢাকা কলেজ শাখা ছাত্রদলের বর্ধিত কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur