চাঁদপুর সরকারি কলেজে নবাগত তিন প্রভাষককে বরণ

চাঁদপুর সরকারি কলেজে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার থেকে যোগদান করা নবাগত তিন প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় কলেজে যোগদান করেন নবাগত শিক্ষকরা। তাঁরা হলেন-গণিত বিভাগের প্রভাষক নুর আফজাল তালুকদার, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মেহের আলী এবং বাংলা বিভাগের প্রভাষক মারুফা আক্তার।

এ উপলক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল মান্নান নবাগত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের স্বাগত জানান।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সম্পাদক ও আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান মো. খালেদ ইকবাল, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সহযোগী অধ্যাপক মো. তাজুল ইসলাম মিয়াজী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান ও শরীফ মাহমুদ চিশতী, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম এবং হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল।

নবাগত তিন শিক্ষকের যোগদানের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন শিক্ষক যুক্ত হলেন।

নিজস্ব প্রতিবেদক/
১ নভেম্বর ২০২৬