চাঁদপুর সদর স্বেচ্ছাসেবক দল নেতা হান্নান মিজির স্বাগত মিছিল

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হান্নান মিজির উদ্যোগে এক স্বাগত মিছিল বের করেছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে শহরের চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝি, যুগ্ম আহ্বায়ক এনামুল হক জনি, ফজলুর রহমান, জাকির হোসেন ভুট্টো, অ্যাড. সানি, আনিস খান, রুবায়েতসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

স্টাফ রিপোর্টার/ ১৫ মে ২০২৬