চাঁদপুর লেখক পরিষদএর লেখা আহবান
প্রেসবিজ্ঞপ্তি: ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত’ জয়ন্তী উপলক্ষে চাঁদপুর লেখক পরিষদ-এর উদ্যোগে আগামী ৫ জুন, শুক্রবার বিকাল ৪ টা ৩০মিনিটে সাহিত্যপাঠ,সংগীতানুষ্ঠান, আলোচনা সভা ও দেয়ালিকা প্রকাশ করা হবে। গত ১৫ মে,শুক্রবার বিকাল ৫ টায় চাঁদপুর লেখক পরিষদ-এর সভাপতি, প্রাবন্ধিক ও গবেষক জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে সংগঠনের কার্যকরি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দেয়ালিকা ‘সময়ের ডাক’ প্রকাশের জন্য সকল বয়সী কবিদের কাছ থেকে স্বরচিত কবিতা আহবান করা হয়েছে। কবিতার জন্য সর্বোচ্চ ২৫ লাইন নির্ধারণ করা হয়েছে। কবিতার হার্ডকপি চাঁদপুর শহরের কালীবাড়ি মোড় বর্ণমালা লাইব্রেরিতে আগামী ২৫ মে’র পূর্বে জমা দিতে হবে। অথবা কবিতা হোয়াটসঅ্যাপেও সফ্টকপি দেয়া যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৪৭০৪১১১।
এ সংখ্যার সম্পাদনায় আছেন চাঁদপুর লেখক পরিষদ-এর সহ-সাধারণ সম্পাদক অভিজিৎ আচার্যী।
বার্তা প্রেরক,
মুহাম্মদ নুরুল ইসলাম রাজিব
দপ্তর সম্পাদক
চাঁদপুর লেখক পরিষদ