চাঁদপুর প্রেস ক্লাব-এর ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাবের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ।
সভা শুরুতেই স্বাগত বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যার সঙ্গে জেলার সাংবাদিকতার গৌরবময় ইতিহাস জড়িয়ে রয়েছে। তিনি বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিকতা বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।সেই সাথে গঠনতন্ত্রকে সবোর্চ্চ সম্মান করে সংগঠন পরিচালনা করবো এবং
সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ করবো।
সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, বি এম হান্নান, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত ও রহিম বাদশা,সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও কাদের পলাশও বক্তব্য প্রদান করেন।
বক্তারা নতুন কার্যনির্বাহী কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, সংগঠনের গতিশীলতা বাড়াতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তারা ভবিষ্যতে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি ও চৌধুরী ইয়াসিন ইকরাম, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা এবং তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সদস্য আলম পলাশ, ফারুক আহম্মদ, মো. নেয়ামত হোসেন এবং মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী সভায় উপস্থিত ছিলেন।
কার্যনিবাহী পরিষদের সভাটি ছিলো প্রাণবন্ত ও ফলপ্রসূ। এতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার বক্তারা আশা প্রকাশ করেন, নতুন উদ্যেমে চাঁদপুর প্রেস ক্লাব তার ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে সামনের দিনগুলোতে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
সভায় আলোচ্য সূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্য ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
নিজস্ব প্রতিবেদক/ ২৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur