চাঁদপুর পৌর যুবদল নেতা সোহেল গাজীর স্বাগত মিছিল
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীর উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল বের করেছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে শহরের পালবাজার সংলগ্ন পৌর মার্কেটের সামনে থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেএম সেনগুপ্ত রোডস্থ কদমতলাস্থ পৌর মার্কেটের নিচে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম রবীন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল চৌকিদার, সাংগঠনিক সম্পাদক রাছেল রাড়ী, পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুন্সী, ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আসরাফ, পৌর ১১ ওয়ার্ড যুবদলের সভাপতি ইউনুস তালুকদার,সাধারণ সম্পাদক রুবেল গাজীসহ পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
-স্টাফ রিপোর্টার/ ১৫ মে ২০২৬