প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর বিএনপির মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করেন চাঁদপুর পৌর বিএনপির। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের দর্জিঘাটের ডাকাতিয়া নদীতে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি তার বক্তব্যে বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশ রক্ষার বিষয়েও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের সঙ্গে দেশের কোটি মানুষের জীবন ও জীবিকা জড়িত। মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে হলে জলাশয় সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজননক্ষেত্রগুলো রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর নদী ও মৎস্যসম্পদে সমৃদ্ধ একটি জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মতো নদীকে ঘিরে এখানকার মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছে। তাই নদী ও জলজ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; রাজনৈতিক দল, মৎস্যজীবী সমাজ এবং সর্বস্তরের জনগণকে এ কাজে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, মানুষের কল্যাণকে সামনে রেখে চাঁদপুরের উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মৎস্যজীবীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক শরীফ উদ্দিন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মিজি, পৌর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভূঁইয়া, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির দেওয়ান মিন্টু, সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলাম খান, ১২নং ওয়ার্ড যুবদর সভাপতি স্বপন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. অফিল মিজি, ছাত্রদল নেতা সোহাগ বেপারীসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

স্টাফ রিপোর্টার/
৩ সেপ্টেম্বর ২০২৬