Home / চাঁদপুর / চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর বিদায় ও বরণ
পানি

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর বিদায় ও বরণ

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল খায়েরের বিদায় এবং নবাগত নির্বাহী প্রকৌশলী মো. মোছান্না গালিবের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর পানি উন্নয়ন সার্কেলের আয়োজনে ষোলঘর এলাকার পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর মেঘনা-ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদের সভাপতিত্বে এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, উপ-সম্প্রসারণ কর্মকর্তা শফিকুল ইসলাম, আঞ্চলিক হিসাব কেন্দ্র চাঁদপুরের সহকারী পরিচালক (অহিনি) মহিতোষ চন্দ্র দাস, উপ-সহকারী প্রকৌশলী মাজহারুল ইসলাম, যান্ত্রিক প্রকৌশল বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন আহমেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল ইসলাম, কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, পারভেজ হোসেন ও আলমগীর হোসেন এবং সার্কেলের নূরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল খায়েরের সঙ্গে কর্মময় জীবনের বিভিন্ন সুন্দর স্মৃতি তুলে ধরেন। একই সঙ্গে নবাগত নির্বাহী প্রকৌশলী মো. মোছান্না গালিবের নেতৃত্বে আগামী দিনের কার্যক্রম আরও সুন্দর ও গতিশীলভাবে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি কাজ করতে পারতাম না। দীর্ঘ তিন বছরে আমি কী কাজ করেছি, তা মূল্যায়নের দায়িত্ব আপনাদের। ভৌগোলিক কারণে চাঁদপুরের গুরুত্ব অপরিসীম।

নবাগত নির্বাহী প্রকৌশলী মো. মোছান্না গালিব বলেন, আমি এখানে নতুন এসেছি। আশা করছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আসলে আমাদের কাজগুলো টিমওয়ার্কের মাধ্যমে করতে হয়। একা কোনো কাজ করা সম্ভব নয়। আমার ভালোলাগা থেকেই আমি পানি উন্নয়ন বোর্ডে কর্মরত আছি। আগামী দিনের পথচলায় আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাই।
অনুষ্ঠানের শেষপর্বে পানি উন্নয়ন সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল খায়েরকে ফুল দিয়ে বিদায় এবং নবাগত নির্বাহী প্রকৌশলী মো. মোছান্না গালিবকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৭ সেপ্টেম্বর ২০২৬