Home / চাঁদপুর / চাঁদপুর টাইমস ও দৈনিক চাঁদপুর সময় সম্পাদক ইব্রাহীম জুয়েলের ঈদ শুভেচ্ছা
চাঁদপুর টাইমস
কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল

চাঁদপুর টাইমস ও দৈনিক চাঁদপুর সময় সম্পাদক ইব্রাহীম জুয়েলের ঈদ শুভেচ্ছা

 

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী ভাই-বোনদের জানাই হৃদয়ের গভীরতা থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

দীর্ঘ এক মাস সংযম, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাধনার পর ঈদ আমাদের সামনে উপস্থিত হয় অনাবিল আনন্দ, ক্ষমা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। ঈদের শিক্ষা কেবল নতুন পোশাক বা উৎসবের আনন্দে সীমাবদ্ধ নয়, বরং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, দুঃখী-অসহায়দের পাশে দাঁড়ানো এবং সমাজে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত।

আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস পবিত্র মাহে রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। প্রতিবছর ঈদ আমাদের জন্যে নিয়ে আসে অনাবিল আনন্দ। ধনী, দরিদ্র,অসহায়,বিত্তবান ও স্বাবলম্বী সকলের জন্যই ঈদ এক পরম আনন্দের বার্তা নিয়ে আসে।

তাই পবিত্র ঈদুল ফিতরে দেশ-বিদেশে অবস্থানরত দৈনিক চাঁদপুর সময় ও চাঁদপুর টাইমসের অসংখ্য পাঠক,পাঠিকা, রাজনীতিবিদ,বুদ্ধিজীবী,আইনজীবী,সকল গণমাধ্যমের সম্পাদক ও কর্মী,সাংবাদিক, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষানুরাগী, শিল্পপতি,ব্যবসায়ী,পেশাজীবী,সমাজসেবী,সংগঠক,সাংস্কৃতিক কর্মী,সুধী,শুভাকাংখীসহ সকল পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

এ ছাড়া দৈনিক চাঁদপুর সময় ও চাঁদপুর টাইমসে সকল সংবাদকর্মী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি রইলো আমার অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন। আগামি চলার পথে আপনারা আমাদের সাথেই থাকবেন–এ প্রত্যাশাই করছি।

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
সম্পাদক (ভারপ্রাপ্ত) : দৈনিক চাঁদপুর সময়
সম্পাদক ও প্রকাশক: চাঁদপুর টাইমস