চাঁদপুরে বিএনপি নেতা অ্যাড. জাহাঙ্গীর খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) বাদ আছর চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ আল মামুন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মজিবর রহমান লিটন, পৌর বিএনপির সদস্য মাহবুব সরকার, পৌর বিএনপির ১২নং ওয়ার্ডের সভাপতি কাদের দেওয়ান মিন্টু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম টিটো, ১২নং ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক ঢালী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু খান ও সদস্য সচিব মাসুম ভূঁইয়া। এছাড়া স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরাও দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খান ২০২৫ সালের ১০ আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৫৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে শোকের ছায়া নেমে আসে।
দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য সচিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাধারণ হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সক্রিয় সদস্য, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি এবং মিশন রোড শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
স্টাফ রিপোর্টার/
১০ আগস্ট ২০২৬