করবো মরার ফল চাষ সংরক্ষণ করব বারো মাস এই প্রতিপাদ্যে জাতীয় ফল মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে (১৮জুন) বৃহসপতিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন, অতিরিক্ত উপ-পরিচালক পিপি সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক শস্য সাফকাত হোসেন, অতিরিক্ত উপ পরিচালক উদ্যান রাজিব বসু।এছাড়াও উপস্থিত ছিলেন প্রান্তিক কৃষক ও স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা।
স্টাফ রিপোর্টার/১৮ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur