Home / বিনোদন / ক্যালেন্ডার গার্লের ট্রেলার নিয়ে তোলপাড় (ভিডিও)
ক্যালেন্ডার গার্লের ট্রেলার নিয়ে তোলপাড় (ভিডিও)

ক্যালেন্ডার গার্লের ট্রেলার নিয়ে তোলপাড় (ভিডিও)

বিনোদন ডেস্ক :

মধুর ভাণ্ডারকারের দীর্ঘ প্রতিক্ষীত ছবি ‘ক্যালেন্ডার গার্ল’এর ট্রেলার মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই ভিডিওটি নিয়ে সরব হয়ে উঠেছে বলিউড পাড়া। কেননা, ছবির নাম শুনেই অনেকে ভাবছিলেন আন্দাজ করেছিলেন, হয়তো চলতি বছরে বলিউডে আরো একটি উত্তেজক ছবি মুক্তি পেতে যাচ্ছে।

এবার ট্রেলার দেখে সেই আন্দাজই ঠিক হলো। ছবির ট্রেলারে যথেষ্ট উত্তেজনাপ্রবণ এবং আকর্ষণীয় দৃশ্য দেখা গেছে।

ফ্যাশন ও হিরোইন ছবির পর ক্যালেন্ডার গার্লেও গ্ল্যামার জগতের অন্ধকার দিকটাই তুলে ধরেছেন পরিচালক মধুর ভাণ্ডারকর। এই ছবিতেও পাঁচজন সুপারমডেলের গল্প বলা হয়েছে, যাদের জীবন সম্পূর্ণ বদলে গেছে ‘ক্যালেন্ডার গার্ল’ হওয়ার পর।

ট্রেলারে দেখা ছবিটিতে একটি ট্যাগ লাইন ব্যবহার করা হয়েছে, যেখানে বলা হয় ছবি সবসময়ই নিখুঁত এবং যথাযথ হয়, কারণ তা স্থির, কিন্তু জীবন স্থির হয়ে যায় না।

ছবিটি প্রযোজনা করছেন সঙ্গীতা আহিরের সংস্থা মঙ্গলমূর্তি ফিল্মস এবং ৭ অগস্ট সালে পর্দায় আসবে এই ছবি।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৫:৪৬ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ০৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি