কেন্দ্রীয় কমিটিতে ৪ জন, মতলব দক্ষিণে যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে মতলবের ৪ জন স্থান পাওয়ায় আনন্দ মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে জিয়াউর রহমান জিয়াকে সহ -সভাপতি, আশরাফুর রহমান বাবুকে যুগ্ম সাধারণ সম্পাদক , মোহাম্মদ নাসির উদ্দিন সরকার শাওনকে সহ সাংগঠনিক সম্পাদক এখন মোঃ মেজবাহ উদ্দিন মেজুকে সহ ক্রীড়া সম্পাদক করায় বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি মতলব বাজারের রিক্সা স্ট্যান্ড থেকে বের হয়ে বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ জুন ২০২৬