কারবালায় খামেনির মরদেহ, আজ দাফন
মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর কারবালায় পৌঁছেছে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে লাখো ভক্ত ও অনুসারীর উপস্থিতিতে শোকযাত্রা ও জানাজার আয়োজন করা হয়। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
তেহরান ও কোমে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেওয়া হয় ইরাকের নজফ ও কারবালায়। ছয় দিনব্যাপী শোকযাত্রার অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হচ্ছে জানাজা ও দাফন প্রক্রিয়ার শেষ আনুষ্ঠানিকতা।
কারবালায় শেষ শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ আবার ইরানে ফিরিয়ে নেওয়া হবে। পরে মাশহাদের একটি মাজার কমপ্লেক্সে তাকে দাফন করা হবে। গত ৩ জুলাই থেকে তাকে কেন্দ্র করে আনুষ্ঠানিক শোকযাত্রা শুরু হয়।
অন্যদিকে, লেবাননের বৈরুতেও আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে শোকযাত্রার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে টেলিভিশনে ভাষণ দেন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম। পাশাপাশি, মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত খামেনির কমপ্লেক্সের একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান।
চাঁদপুর টাইমস ডেস্ক/
৯ জুলাই ২০২৬