Home / উপজেলা সংবাদ / কচুয়ায় আওয়ামী লীগের গেইট ভাংচুরের অভিযোগ
কচুয়ায় আওয়ামী লীগের গেইট ভাংচুরের অভিযোগ
প্রতীকী

কচুয়ায় আওয়ামী লীগের গেইট ভাংচুরের অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র আগমন উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে বিতারা পশ্চিম বাজারে দলীয় নেতাকর্মীদের ছবি সম্বলীত ও নৌকাসহ সাটানো গেইট ভাংচুর করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় প্রকাশ্যে দিবালকে স্থানীয় নামদারী ৩ যুবক এ গেইট ভাংচুর করে বলে অভিযোগ উঠে।

বিতারা ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মোঃ শাহআলম প্রধান জানান, প্রায় মাস-ছয়েক পূর্বে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি পূর্ব বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন ও জনসভা উপলক্ষে গ্রামবাসী বিশাল এ্ গেইট নির্মাণ করে। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান মিয়াজী (৪০), জামাল খান (৩৫), আবুল হোসেন মিয়াজী (৩২), আবু বেপারী (৩৪) বাধা দিলে গেইট ভাংচুরকারীরা তাদের মারধর করে আহত করে।

এ ঘটনায় সাচার পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) মোঃ মোস্তফা চৌধুরী সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

 ।।আপডেট : ৬:১৪ এএম, ১৮জানুয়ারি ২০১৫, সোমবার
ডিএইচ