কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মধুপুর গ্রাম এলাকায় অবৈধভাবে ভেকু (খননযন্ত্র) দিয়ে ফসলী জমির মাটি কেটে চারদিকে পাড় তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় বাসিন্দা মাহবুব আলম তালুকদারের নাম উল্লেখ করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন যাবত মধুপুর গ্রামের অধিবাসী মাহবুব আলম গ্রামের পশ্চিমের চাউরার বিলে অবৈধ ভেকু দিয়ে কৃষিজমির উপরের উর্বর মাটি কেটে পাড় তৈরি করছে। যা আগামী বর্ষা মৌসমে ওই জায়গায় মাটি কেটে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ করেন পার্শবর্তী মধুপুর, দোঘর ও নোয়াদ্দা গ্রামের জমির মালিকরা।
এতে করে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে অবৈধ ভেকু দিয়ে মাটি কাটার কার্যক্রম বন্ধ করা সম্ভব। তাই দ্রুত এসব অবৈধ ভেকু উচ্ছেদ করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ জানিয়েছেন এলাকাবাসী।
-জিসান আহমেদ নান্নু, ২০ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur