চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কহলথুড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির নতুন সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মো. মহিন উদ্দিন।
মঙ্গলবার (১২ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম এমরান হোসেন। নবগঠিত এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাজুল ইসলাম পাটওয়ারী ও মো. আবদুল্লাহ আল মামুন।
এছাড়া অভিভাবক প্রতিনিধি হিসেবেও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার মো. মহিন উদ্দিন কহলথুড়ী গ্রামের কৃতী সন্তান ও দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ডের সঙ্গে সুনামের সাথে স¤পৃক্ত রয়েছেন। নয়া সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টির সুনাম, সার্বিক উন্নয়ন ও সু-শিক্ষার মাধ্যমে বিদ্যালয়টিকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা চেয়েছেন তিনি।
এদিকে, তিনি নতুন করে কহলথুড়ী হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur