এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে ৫৬ হাজার ২ শ ৫৯ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, এর আগে কোনো বছর পুনর্নিরীক্ষণের পর এতসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেনি। এবারের ফল পরিবর্তনের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
এর আগে মূল ফল প্রকাশের পর এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণের পর সেই আবেদনের একটি বড় অংশে নম্বর পরিবর্তন হওয়ায় নতুন করে শিক্ষার্থীদের ফলাফলেও পরিবর্তন এসেছে।
১০ সেপ্টেম্বর ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur