একজন বিভাগীয় কমিশনারের আন্তরিকতা….
গতকাল বুধবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে এ বর্ষামঙ্গল এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় একজন বিজয়ী শারিরীক প্রতিবন্ধী মঞ্চে উঠে আসেন। তার উচ্চতা অনেক কম হওয়ায় বিভাগীয় কমিশনার পুরস্কারটি হাতে নিয়ে বসে তার হাতে পুরস্কারটি তুলে দেন। এতে বিষয়টি উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেয়।
ছবি ও প্রতিবেদন : কবির হোসেন মিজি।