Home / চাঁদপুর / চাঁদপুরে হেলে পড়া ঝুঁকিপূর্ণ পিলারটি মেরামত করলেন বিদ্যুৎ কর্তৃপক্ষ
ঝুঁকি

চাঁদপুরে হেলে পড়া ঝুঁকিপূর্ণ পিলারটি মেরামত করলেন বিদ্যুৎ কর্তৃপক্ষ

চাঁদপুর শহরের ব্যস্ততম সড়ক ট্রাক রোড এলাকায় দারুস সালাম মসজিদের পাশে হেলে পড়া ঝুঁকিপূর্ণ পিলারটি মেরামত করলেন বিদ্যুৎ কর্তৃপক্ষ।

জানা যায় উক্ত স্থানে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ চলছিল। ড্রেন নির্মাণ কাজের সময় বিদ্যুতের পিলারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় সামনের দিকে হেলে পড়ে। ফলে উক্ত এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এছাড়া আশেপাশে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সহ বড় বড় বিল্ডিং সহ ঘরবাড়ি রয়েছে। দীর্ঘদিন যাবত উক্ত পিলারটি হেলে পড়ার কারণে মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়।

ফলে এলাকার লোকজন নতুন বাজার বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন পর হল গতকাল বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ হাইড্রোলিক ক্রেন এর মাধ্যমে উক্ত হেলে পড়া বৈদ্যুতিক পিলারটি মেরামতের কাজ করা হয়।

এ ব্যাপারে এলাকার মহিউদ্দিন নামের এক ব্যক্তি জানান হেলে পরা বিদ্যুতের পিলারের কারণে আমরা এলাকা বাসি বেশ আতঙ্কে ছিলাম। উক্ত পিলারটি এমন ভাবে হেলে পড়েছিল যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারত। ঝুঁকিপূর্ণ এই পিলারটি মেরামত করার ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্টাফ করেসপন্ডেট/
২২ সেপ্টেম্বর ২০২৬