দৈনিক চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদের মা নাজমা খানম (৬৪) আর নেই। তিনি মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে ১২টায় চাঁদপুর শহরের রেলওয়ে ক্লাব রোডস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় রেলওয়ে ক্লাব রোড শ্রমিক কলোনি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পত্রিকার সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাব, টেলিভিশন ফোরাম ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদি, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোস্তফা মাল, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মুহাম্মদ খোকন মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া প্রধানীয়া, চাঁদপুর জেলা ফটো জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে রেলওয়ে কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, মরহুমার স্বামী কে. এম. নিজাম ২০২৫ সালের ২৬ নভেম্বর মৃত্যুবরণ করেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১০ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur