Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তির মেহের গোদা খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শাহরাস্তির মেহের গোদা খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘‘সফরসূচি পরিবর্তন” উয়ারুকে নয় স্থান পরিবর্তন করে কাকৈতলায় মেহের গোদা খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক জিয়া
আগামী ১৬ মে শনিবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। তাঁর সফরসূচি চূড়ান্ত করা হলেও শেষ মুহূর্তে কিছুটা পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক ও এসএসএফের সদস্যরা শাহরাস্তিতে পরিদর্শনে আসেন।

এ সময় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইতঃপূর্বে ঘোষিত উয়ারুক খোদ্দ খাল খনন কর্মসূচি পরিবর্তন করে নতুন করে কাকৈতলায় মেহের গোদা খাল খননের উদ্বোধন চূড়ান্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও প্রধানমন্ত্রী হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। শাহরাস্তিতে খাল খননের পর সবার উদ্দেশ্যে বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ৭ মে ২০২৬