সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শোক কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫২’র ভাষাসৈনিক, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, একাধিকবারের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রবিবার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ———— ইলাইহি রাজিউন)।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী বিএনপি’র পক্ষ থেকে একদিনের এ শোক কর্মসূচি ঘোষণা করা হয়।
১৩ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur