Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে আ. লীগ ও যুবলীগের ৬ নেতা আটক
আ. লীগ

শাহরাস্তিতে আ. লীগ ও যুবলীগের ৬ নেতা আটক

চাঁদপুরের শাহরাস্তিতে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মেহের দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন, মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা রিপন ও মো. জসিম এবং চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম।

পুলিশ জানায়, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক: মো: জামাল হোসেন/
৭ নভেম্বর ২০২৬