মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) সোহেলকে আর্থিক ক্ষমতাসহ অতিরিক্ত দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত উক্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিবের (পিএস) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
চাঁদপুর টাইমস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur