চাঁদপুর শহরে দুই রেস্টুরেন্টকে ৫৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে জেলা প্রশাসন। ১৪ জুলাই দুপুরে ১২টা থেকে ২টা পর্যন্ত জেলা প্রশাসন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক চাঁদপুর সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থিত ইউরেশিয়া রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও বাসি খাবার, ফ্রিজে একই সাথে কাচা মাংস ও রান্না করা মাংস, পোড়া তেল, অনুমোদনবিহীন চকোলেট সিরাপ, মেয়াদোত্তীর্ণ দই, ফিরনি বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর মাধ্যমে ৫০,০০০/- টাকা এবং হাসান আলী মাঠ সংলগ্ন আরোম্যাক্স রেস্টুরেন্টে বাসি খাবার রাখায় ৫,০০০/- টাকা অর্থদণ্ডসহ সর্বমোট ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা অর্থদ প্রদান করে আদায় করা হয়।
ভোক্তার স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন, চাঁদপুর এর এরূপ অভিযান চলমান থাকবে।
স্টাফ করেসপন্ডেট/
১৪ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur