Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আকবরের কৃতজ্ঞতা

মতলব স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তফা আকবরের কৃতজ্ঞতা

মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মতলব স্পোটিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দায়িত্ব পেয়েছেন মো. মোস্তফা আব্বাসী রিসাত।

২০২৬-২০২৭ সেশনের ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মো. মোস্তফা আব্বাসী রিসাতকে দায়িত্ব দেয়ায় কার্যকরী কমিটির সভাপতি মো. ফয়সাল খন্দকার এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন। সে মতলব পৌরসভার পূর্ব কলাদীর মোস্তফা কামাল রনির ছেলে।

মোস্তফা আকবর রিসাত বলেন,সামাজিক অবক্ষয় দুর করতে হলে ক্লাবের মাধ্যমে নিজেকে পরিচয্যা করতে হবে।যেমন খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনের প্রতি আগ্রহী হতে হবে।

ক্লাবের সদস্যদের প্রধান কাজ হলো ক্লাবের গঠনতন্ত্র বা উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা এবং সংগঠনের স্বার্থ রক্ষা করা।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৬ অক্টোবর ২০২৬