স্টাফ রিপোর্টার।। চাঁদপুরে তীব্র গরমে পথচারী, যানবাহনের চালক ও শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহানুর বেপারী শানু।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র বাইতুল আমিন চত্বরে এ আয়োজন করা হয়। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সড়কে চলাচলরত কয়েক শতাধিক মানুষকে ঠান্ডা শরবত পান করান।
হঠাৎ এই উদ্যোগে স্বস্তি পেয়ে পথচারী ও চালকরা সন্তোষ প্রকাশ করেন। অনেকে বলেন, এমন গরমে এক গ্লাস ঠান্ডা শরবত তাদের জন্য অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।
এ বিষয়ে শাহানুর বেপারী শানু বলেন, তীব্র তাপদাহে সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্যই তাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক বেপারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন বাটু, প্রচার সম্পাদক আলআমিন, সাবেক যুগ্ম আহবায়ক মো. আউয়াল, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আফজাল মাল, ৮ নম্বর ওয়ার্ড যুবদল সদস্য ফারুক ঢালী, সাজ্জাদ মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।
আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur