Home / চাঁদপুর / চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন উদ্বোধন
কিশোরকণ্ঠ

চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন উদ্বোধন

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চাঁদপুর শহর শাখার উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) চাঁদপুর শহরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চাঁদপুর শহর শাখার পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শিক্ষার্থীদের মেধার বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে বলে আয়োজকরা জানান।

২২ আগস্ট থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রমে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজকদের পক্ষ থেকে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার তারিখ, কেন্দ্র, রেজিস্ট্রেশনের শেষ সময় এবং অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ এবং তাদের জ্ঞানচর্চায় উৎসাহিত করতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
২৩ আগস্ট ২০২৬