Home / চাঁদপুর / চাঁদপুরে এক হাজার পরিবার পেল খাদিজা ফাউন্ডেশনের ঈদ উপহার

চাঁদপুরে এক হাজার পরিবার পেল খাদিজা ফাউন্ডেশনের ঈদ উপহার

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আবারও মানবিক উদ্যোগ নিয়েছে খাদিজা ফাউন্ডেশন। চাঁদপুরের সদর উপজেলার প্রায় এক হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ঈদ সামগ্রী ও নগদ সহায়তা।

বুধবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের খাদিজা মহলে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, অসচ্ছল পরিবার, রিকশাচালক ও পত্রিকা বিক্রেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে তুলে দেওয়া হয় ঈদ উপহার।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, মুগডাল ,তেল, চিনি, সেমাই,আদা, রসুন, পেঁয়াজ, নুডলস এবং নগদ অর্থ। মোট এক হাজার পরিবারের মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাদিজা ফাউন্ডেশনের চেয়ারম্যান খাদিজা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন জিএম বাংলা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিলা জাহান সেতু এবং প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকরা।
অনুষ্ঠানে মজিবুর রহমান জানান, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই এই আয়োজন করা হয়েছে। সকল আগ্রহীদের মানুষের মুখে হাসি ফোটানোই ছিল আমার মূল লক্ষ্য।
তিনি আরও জানান, ঈদের দিন দুটি গরু কুরবানির মাংসও এসব পরিবারের মাঝে বিতরণ করা হবে, যাতে তারা পরিবার নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন।
এসময় সমাজের বিত্তবান মানুষদের নিজেদের সামর্থ্য অনুযায়ী অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো তিনি। বিশেষ করে আত্মীয়স্বজন ও আশপাশের মানুষের খোঁজখবর রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


মানবিক এই উদ্যোগে ঈদের আগে হাসি ফুটেছে চাঁদপুরের অসংখ্য পরিবারের মুখে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
২৭ মে ২০২৬