Home / চাঁদপুর / জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে ৩য় চাঁদপুরের হোসনে আরা নিরু
শিক্ষক

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে ৩য় চাঁদপুরের হোসনে আরা নিরু

জাতীয় পর্যায়ে প্রাথমিকে “গুণী শিক্ষক-২০২৬” নির্বাচনে ৩য় স্থান অর্জন করেছেন চাঁদপুর শহরের তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা নিরু।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ফলাফল ঘোষণার এই সাফল্যে চাঁদপুরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে চাঁদপুর সদর উপজেলা, পরে জেলা ও চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে ১ম স্হান অর্জন করেন তিনি। সর্বশেষ (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় পর্যায়ে নির্বাচনে হোসনে আরা নিরু ৩য় স্থান অর্জন করেন। জাতীয় পর্যায়ে দেশের ৮টি বিভাগ হতে মোট ২৪জন শিক্ষকের প্রতিযোগিতার মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডে যাচাই-বাছাই ও মূল্যায়নের পর তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়।

হোসনে আরা নিরু শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রেখে আসছেন।

তাঁর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনের খবরে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

হোসনে আরা নিরুর এই সাফল্য চাঁদপুরের শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তাঁর এই অর্জনে গর্বিত স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্টরা। তাঁর এই সাফল্যের জন্য তিনি স্থানীয় এমপি, মন্ত্রী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি ও পিটিএ সহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্টাফ করেসপন্ডেট/
২৯ সেপ্টেম্বর ২০২৬