Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হাজীগঞ্জের বিল্লাল হোসেন তারেক

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হাজীগঞ্জের বিল্লাল হোসেন তারেক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সম্পাদক হয়েছেন হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের বিল্লাল হোসেন তারেক। ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

একই কমিটির সহ-প্রচার সম্পাদক হয়েছেন ফরিদঞ্জের তারেকুর রহমান। ব্যক্তি জীবনে বিল্লাল হোসেন তারেক একজন ব্যবসায়ী ও এক পুত্র সন্তানের জনক। তিনি তাঁর শিক্ষক বাবা মরহুম সিদ্দিকুর রহমান মাস্টারের ৭ সন্তানের মধ্যে সবার বড়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্নকারী বিল্লাল হোসেন তারেক ছাত্রজীবনে দলের দুর্দিনে কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক গুরুত্বপূর্ণ পদে দাযিত্ব পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক/ ৪ জুন ২০২৬