Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া মনপুরা সপ্রাবি’র পুনরায় সভাপতি হলেন রাসেল মজুমদার

কচুয়া মনপুরা সপ্রাবি’র পুনরায় সভাপতি হলেন রাসেল মজুমদার

চাঁদপুরের কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামকে মনোনীত করা হয়।
এ উপলক্ষ্যে শনিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসহাক মিয়ার সভাপতিত্বে বিশেষ সাধারন সভায় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। এ সময় কাদলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জান্নাতুল আলমগীর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার এর আগেও এই বিদ্যালয়ের সভাপতি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। রাসেল মজুমদার ওই বিদ্যালয়ের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন, শিক্ষার গুনগত মান পরিবর্তনের মাধ্যমে উপজেলার মধ্যে একটি অন্যতম বিদ্যালয়ে রূপদান করেন। ফলে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী তাকে পুনরায় এ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত করেন। বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক লাইব্রেরিয়ান মো. আব্দুল লতিফ মজুমদারের সুযোগ্য সন্তান।
এদিকে কচুয়া উপজেলার ১০৩নং পূর্ব মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি পদে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানূরাগী মো. বজলুর রশিদ রাসেল মজুমদার পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

১৩ জুন ২০২৬